নিজস্ব প্রতিবেদক , টাঙ্গাইলের ঘাটাইলে বংশাই নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া দুই বন্ধুর মধ্যে আব্দুল্লাহ (২৫) নামের একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

রবিবার (০৭ জুন) বিকেল ৩ টায় উপজেলার মানিকপুর আঙ্গারখোলা এলাকায় বংশাই নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিখোঁজ অপরজনকে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নিহত আব্দুল্লাহ উপজেলার ছনখোলা গ্রামের আব্দুল বাছেদের ছেলে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোঃ শফিকুল ইসলাম স্থানীয়দের বরাদ দিয়ে জানান, ‘দুই বন্ধু মিলে দুপুরে অন্যান্য বন্ধুদের সঙ্গে ফুটবল খেলা শেষে বংশাই নদীতে গোসল করতে যায়। এক পর্যায়ে তারা দুইজন পানিতে ডুবে যায়। এসময় এলাকার লোকজন তাদেরকে উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে ডুবুরি দল বিকেলে একজনের মরদেহ উদ্ধার করে। এরপর পুলিশের কাছে নিহতের লাশ হস্তান্তর করা হয়। অপরজনকে উদ্ধারে ডুবুরি দলের অভিযান এখনো অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।


