শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ঘাটাইলে ছেলের মৃত্যুর খবরে মায়ের মৃত্যু
/ ৮৯ Time View
Update : সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯, ৫:৩৫ অপরাহ্ন

লোকাল নিউজ ডেস্ক : টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলায় ছেলের মৃত্যুর খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে মায়ের মৃত্যু হয়েছে। রোববার (১৩ অক্টোবর) ঘাটাইলে উপজেলায় ডাকিয়াপটল গ্রামে এই ঘটনা ঘটে। নিহত কলেজ শিক্ষক লুৎফর রহমান (৫০) ঘাটাইল উপজেলার ডাকিয়াপটল গ্রামের জসিম উদ্দিনের ছেলে। তার মায়ের নাম আমিনা বেগম (৭০)। শিক্ষক লুৎফর রহমান ভূঞাপুর ফলদা শিহাব উদ্দিন ডিগ্রী কলেজের অর্থনীতি বিভাগের সহকারি অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, শিক্ষক লুৎফর রহমান রোববার বিকালে ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি হোটেলে খাবার খাওয়ার সময় হটাৎ করেই মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হলে কর্তব্য রত্ত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে শিক্ষক ছেলের এই মৃত্যুর খবর শুনে মা আমিনা বেগম গ্রামের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ছেলে ও মায়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ঘাটাইল উপজেলার অনেহলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার মোহাম্মদ শাহজাহান জানান, কলেজ শিক্ষক ছেলের হঠাৎ মৃত্যুর খবরে বাড়িতে থাকা মায়ের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরে রোববার রাতেই লোকেরপাড়া ঈদগা মাঠে জানাযা শেষে ডাকিয়াপটল কবরস্থানে মা ও ছেলের দাফন সম্পন্ন হয়েছে।

আপনার মতামত লিখুন :

One response to “ঘাটাইলে ছেলের মৃত্যুর খবরে মায়ের মৃত্যু”

  1. […] প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page