নিজস্ব প্রতিবেদক : জমঈয়ত আহলে হাদিসের ৭৭ তম আন্তর্জাতিক মহা সম্মেলনের দাওয়াতী সফর উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইলে জুম্মাবার খুৎবা প্রদান করা হয়।

লোকেরপাড়া কেন্দ্রীয় আহলে হাদিস মসজিদে খুৎবা প্রদান করেন বাংলাদেশ জমঈয়ত আহলে হাদিসের সাধারণ সম্পাদক অধ্যাপক মো:আসাদুল ইসলাম,শুক্রবার (২০ নভেম্বর)জুম্মাবার উপলক্ষে বাংলাদেশ জমঈয়ত আহলে হাদিসের উদ্যোগে ১১টি মসজিদে সহি কোরআন ও হাদিসের আলোকে খুৎবা প্রদান করেন।এর আগে লোকেরপাড়া মাদরাসা মোহাম্মাদিয়া ও হাফিজিয়ার সামনে সমবেত সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ জমঈয়ত আহলে হাদিসের সভাপতি ড.আব্দুল্লা ফারুক সালাফি।শাইখগন বলেন, সম্মেলনে বিভিন্ন দেশের গুনীজনরা আসবেন তাদের নিকট থেকে আমরা অনেক কিছু জানতে পারবো তাই আগামী ২৬-২৭ তারিখে সম্মেলনকে সফল করার জন্য সকলের প্রতি আহবান জানান। এসময় উপস্থিত বক্তারা বলেন, আমাদের শিরক এবং বিদয়াত মুক্ত জীবন গড়ার জন্য কোরআন ও সহি সুন্নাহ মোতাবেক চলতে হবে।এসময় জমঈয়ত আহলে হাদিসের ও সুব্বানে আহলে হাদিসের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


