শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ঘাটাইলে ট্রাকের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত চালকসহ আহত-৪
/ ৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২, ৪:০৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন আহত হয়েছেন অটোরিকশার চালকসহ আরো চারজন । 

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার লক্ষীন্দর পঞ্চাতবাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।নিহত যাত্রীর নাম আতিকুল ইসলাম (২২)। তিনি সুনামগঞ্জের দিরাই উপজেলার আলীনগর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। আহতরা হচ্ছেন, টাঙ্গাইলের মধুপুর উপজেলার মাদিবাড়ী গ্রামের বাদশা মিয়ার ছেলে মো. রুবেল (২২) ও জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দিঘলকান্দি গ্রামের সিকদার মিয়ার ছেলে ফরিদুল ইসলাম (৩০)। আহত অপর দুই জনের পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি ঘাটাইলের সাগরদিঘি পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আলাল নিশ্চিত করেছেন।তিনি জানান, উপজেলার রসুলপুর থেকে ইট নিয়ে ট্রাকটি সাগরদিঘী যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে চার যাত্রী নিয়ে আসা অটোরিকশাটির সঙ্গে লক্ষীন্দর পঞ্চাতবাড়ি মোড়ে সংঘর্ষ হয়। পরে গুরুতর আহত অবস্থায় তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এবং চালকসহ দুইজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে পাঠানো হয়। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আতিকুল ইসলামের মৃত্যু হয়। অপর দুইজন চিকিৎসাধীন রয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page