শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ঘাটাইলে বাস খাদে পড়ে ২৫ যাত্রী আহত
/ ৩৪ Time View
Update : রবিবার, ১৫ মার্চ, ২০২০, ৯:৩৩ অপরাহ্ন

ঘাটাইল প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইলে সেতুর উপর দুটি ট্রাক ও একটি বাসকে পাশ কাটাতে (ওভারটেক) গিয়ে ‘বিনিময়’ পরিবহনের একটি বাস ২৫ ফুট নিচের খাদে পড়ে গেছে। এতে ওই বাসে থাকা ২৫ যাত্রী আহত হয়েছেন। শনিবার বিকেলে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলার নজুনবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘাটাইল থানার ওসি মাকসুদুল আলম বলেন, সেতুর উপর তিনটি গাড়িকে কাটাতে গিয়ে বাসটি খাদে পড়ে যায়। চালককে আটকের চেষ্টা চলছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ধনবাড়ীগামী বিনিময় পরিবহনের বাসটি ঘাটাইল উপজেলার নজুনবাগ এলাকায় সেতুর কাছে ওভারটেক করার সময় সড়কের পাশে ২৫ ফুট গভীর খাদে পড়ে যায়। প্রত্যেক্ষদর্শী স্থানীয় বাসিন্দা কামরুল জানান, বাসটির সামনে দুটি ট্রাক ও একটি বাস ছিল। ওই তিনটি গাড়িকে ওভারটেকিং করার সময় বাসটি খাদে পড়ে যায়। প্রাথমিকভাবে স্থানীয়রা আহত কয়েজনকে উদ্ধার করে ঘাটাইল হাসপাতালে পাঠায়। পরে খবর পেয়ে পুলিশ, ও ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে কালিহাতী ও ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ঘাটাইল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মাস্তুরা মারজানা বলেন, ২২ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনজনকে উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page