শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ঘাটাইলে ভর্তুকিতে ধান কাটার মেশিন পেল কৃষক
/ ৪১ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২০, ৫:০৩ অপরাহ্ন

ঘাটাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইলে চলমান করোনা সংক্রমণ পরিস্থতিতে ধান কাটা মাড়াইয়ে শ্রমিক সংকট দুর করতে কৃষকদের মাঝে সরকারি ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার মেশিন (ধান কাটার মেশিন) বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। শনিবার (৯ মে) দুপুরে উপজেলা পরিষদের সামনে তিন জন কৃষকের মাঝে তিন কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসানের সংসদ সদস্য আতাউর রহমান খান।


এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আমানুর রহমান খান রানা, উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, উপজেলা কৃষি অফিসার (অতিরিক্ত) কৃষিবিদ দিলশাদ জাহান,কৃষি সম্প্রসারণ অফিসার সাইফুল আবেদীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এনামুল হক,দিগড় ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন,উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সুমন খান বাবু প্রমূখ। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে প্রতি ঘন্টায় এক একর জমির ধান কাটা, সেই সাথে কর্তণ ও মাড়াই করা যায় এতে ডিজেল খরচ হয় মাত্র ৫ লিটার ডিজেল খরচ হবে। শ্রমিক সংকট নিরসন ও ধানের উৎপাদন খরচ কমাতে কৃষকদের সুবিধার্থে এই মেশিনের মূল্য ২৮ লাখ টাকা হলেও তা সরকারীভাবে ৫০% ভুর্তকি দিয়ে মাত্র ১৪ লাখ টাকায় কৃষকের মাঝে দেয়া হচ্ছে।
কৃষি মন্ত্রণালয়ের পরিচালনা বাজেটের আওতায় উন্নয়ন সহায়তার (সরকারি ভর্তুকি) মাধ্যমে ক্রয়কৃত কম্বাইন হারভেস্টার মেশিন পাওয়া তিন কৃষক হলেন উপজেলার রসুলপুর গ্রামের মোঃ মুজিবুর রহমান , দত্ত গ্রামের আব্দুস সামাদ ও সাগরদীঘি গ্রামের হিকমত সিকদার।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page