নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইলে ভেজাল জর্দা তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র্যাব। মঙ্গলবার (১২ মে)বিকালে উপজেলার রৌহা গ্রামে এ অভিয়ান পরিচলনা করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা ও ২০ মণ নকল জর্দা জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঘাটাইলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইয়ামিন।এ ব্যাপারে র্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার এরশাদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে উপজেলার দেউলাবড়ি ইউনিয়নের রৌহা গ্রামে শরীফ পাতি জর্দার নকল কারখানা স্থাপন করে নকল জর্দা তৈরি করে বাজারজাত করে আসলে। এ সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকালে উক্ত কারখানায় অভিযান পরিচালনা করা হয়।এ সময় ভেজাল জর্দা তৈরি করায় ওই কারখানার মালিক কাদিরকে ৫০ হাজার টাকা জরিমানাা করা হয়। এ সময় প্রায় ২০ মন ভেজাল জর্দা জব্দ করা হয়।


