শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ঘাটাইলে মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হাড়িয়ে হোটেলে, আহত ২
/ ৩৩ Time View
Update : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১, ৪:৪৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইলে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি খাবার হোটেলের ভিতর ঢুকে যায়।

এই ঘটনায় আহত দুইজনকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। এছাড়া হোটেলটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।প্রত্যক্ষদর্শীদের বিবরণে জানা যায়, ট্রাকটি ঢাকা থেকে ময়মনসিংহের দিকে যাওয়ার সময় ঘাটাইল বাসস্ট্যান্ডে আসার পর হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা হোটেল তাজমহলের দেয়াল ভেঙে ভিতরে ঢুকে যায়।এসময় হোটেলের পাশে থাকা ফলের দোকান, চায়ের দোকান ও ফ্লেক্সি লোডের সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়।ট্রাকে থাকা ড্রাইভার ও হেলপার ট্রাকের ভিতর আটকে যায়। স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ট্রাকের সামনের অংশ কেটে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঘাটাইল সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের অবস্থার অবনতি ঘটলে তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে সর্বশেষ জানা গেছে।ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম সরকার জানান, পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি খাবার হোটেলের ভিতর ঢুকে যায়। এই ঘটনায় আহত দুইজনকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page