ঘাটাইলে লোকেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী পালিত
লোকাল নিউজ ডেস্ক: যথাযোগ্য মর্যাদায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

১৫ই আগস্ট (শনিবার) উপজেলার লোকেরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: আকরাম হোসেন খানের নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল এবং খাদ্য বিতরণ করা হয়।
লোকেরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: আকরাম হোসেন খান বলেন- লোকেরপাড়া ইউনিয়নের ১১\ ১২টি স্থানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে খাদ্য বিতরণ ও মসজিদে তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়েছে।
এসময ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


