শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ঘাটাইলে শাশুড়ি পুত্রবধুসহ ৩ জনের মরদেহ উদ্ধার
/ ৫০ Time View
Update : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১, ৫:২০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইলে একটি বসতবাড়ী থেকে শাশুড়ি পুত্রবধুসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার দিগর ইউনিয়নের কাশতলা গ্রামের খামারপাড়া এলাকার একটি বাড়ি থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়। এ ঘটনায় আহত একজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত তিনজন হচ্ছেন, কাশতলা গ্রামের মৃত হয়রত আলীর স্ত্রী জমেলা (৬৫), তার ছেলে জয়েন উদ্দিনের স্ত্রী সুমি বেগম (২৮) এবং কালিহাতীর সাতুটিয়া গ্রামের সোরহাব আলীর ছেলে শাহজালাল (৩০)। তাদের শরীরের নানা যায়গায় আঘাতের চিহ্ন রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এছাড়া এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত সুমি বেগমের ছেলে সাফী (৪)। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ সময় লাশ উদ্ধার হওয়া বসত ঘরের দেয়ালে দেখা যায় রক্ত দিয়ে লেখা কিছু কথা। সেখানে লেখা রয়েছে “এমনটা হত না যদি আমার সুমী আমার কাছে থাকতো, এই সবকিছুর জন্য সুমীর বাবা দায়ী”। এতেকরে স্থানীয়রা ধারণা করছেন, পরকীয়া সংক্রান্ত কোন ঘটনা থেকে এই তিন খুনের ঘটনা ঘটে থাকতে পারে।পুলিশ ও স্থানীয়রা বলছে, শাহজালালের সঙ্গে সুমির পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। আহত শিশুটি সুমির ছেলে সাফী(৪)।স্থানীয়রা জানান, উপজেলার দিগর ইউনিয়নের কাশতলা দক্ষিনপারা ওই বাড়িতে আজ সকালে তিনটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে দুই নারী ও এক যুবকের মরদেহ উদ্ধার করে। এ সময় শিশু সাথীকে আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার রাতে বা শনিবার ভোরের কোন এক সময় এই হত্যাযজ্ঞ ঘটে থাকতে পারে বলে প্রতিবেশীরা ধারণা করছেন।দিগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন বলেন, কাশতলা খামারপাড়ায় শাশুড়ি, পুত্রবধূ ও এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় শিশু শাফিকে (৫) আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, তাদের হত্যা করা হয়েছে, নাকি অন্য কোনো কারণ আছে সেটা জানা যায়নি। তদন্ত পরবর্তীতে মূল ঘটনা জানা যাবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page