শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ঘাটাইলে সোবহান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
/ ৮৪ Time View
Update : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯, ৪:৫০ অপরাহ্ন

আব্দুল লতিফ ঘাটাইল প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইলে বৃদ্ধ আব্দুস সোবহান হত্যার বিচার এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসুচি পালন করেছে এলাকাবাসী। সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।


পরে এলাকাবাসী নারী পুরুষ শহরে বিক্ষোভ মিছিল করে। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তারা আসামীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানান।
উপজেলার কান্দুলিয়া উত্তরপাড়া গ্রামের হায়দার, সোলেমান, হাবিব গংরা কাঠ ব্যবসায়ীর কাছে বাড়ির কিছু গাছ বিক্রি করে। প্রতিবেশী ছাত্তার কাঠ ব্যবসায়ীদের কাছ থেকে কিছু লাকড়ি ক্রয় করে। ক্রয়কৃত লাকড়ি আনতে গেলে ছাত্তার ও হায়দারদের মধ্যে ঝগড়া বাধে। এতে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। এ অবস্থায় গত ৩ অক্টোবর সন্ধ্যায় ছাত্তারের ভাই সোবহান মারামারি ফেরাতে গেলে তারা তাকেও মারধর করে। মারামারির এক পর্যায়ে ঘটনাস্থলেই সোবহান জ্ঞান হারায়। পরে তাকে দ্রুত ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে সোবহানের স্ত্রী সোনা ভানু বাদি হয়ে সাত জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামী করে ঘাটাইল একটি হত্যা মামলা দায়ের করেন। আসামীরা হলেন,কান্দুলিয়া উত্তরপাড়া গ্রামের মো.হায়দর আলীর ছেলে মো.ফজলুল হক ফজলু (২৮),মো.হবিবর রহমান হবির ছেলে মো.বিরাজ (২৭),মৃত আ:রশিদের ছেলে মো.হবিবর রহমান হবি (৫০),মৃত আ:রশিদের ছেলে মো.হায়দর আলী (৫৩),মৃত আ:রশিদের ছেলে সোলায়মন (৪৫),মো.হায়দর আলীর ছেলে মো.ফেরদৌস (২১), নাগবাড়ী গ্রামের মৃত আ:রশিদের ছেলে মো.হযরত আলী (৫৫) ।

আপনার মতামত লিখুন :

One response to “ঘাটাইলে সোবহান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন”

  1. […] কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঘাটাইলে মানববন্ধন করেছে করেছে উপজেলা শাখা […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page