ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে নিয়ে থানায় হাজির স্ত্রী
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে সেটি নিয়ে থানায় হাজির হয়েছেন এক স্ত্রী।

গোপনাঙ্গ কাটার পর ঘরে তালাবদ্ধ করে রাখেন অভিযুক্ত হনুফা। পরে ৯৯৯ পুলিশ ফোন পেয়ে শরিফ (৩১) নামের ওই যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়।ভুক্তভোগী শরিফ গাজীপুরের কাপাসিয়া উপজেলার সোহাগপুর এলাকার বাসিন্দা।এদিকে স্বামীর গোপনাঙ্গ কেটে নিয়ে সোজা থানায় চলে যান হনুফা। থানায় পৌঁছেই অজ্ঞান হয়ে পড়েন তিনি। পুলিশ তাকেও হাসপাতালে নিয়ে যায়।এ বিষয় শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার ইমাম হোসেন গণমাধ্যমকে জানান, অভিযুক্ত ওই নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানা এই পুলিশ কর্মকর্তা।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


