শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে প্রাণিসম্পদ কর্মকর্তাসহ নিহত ২
/ ৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯, ৮:১৬ অপরাহ্ন
কা‌লিহাতী কামাক্ষামোড় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
কা‌লিহাতী কামাক্ষামোড় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তাসহ ২ জন নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাতে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি রাত ১২টার দিকে উপজেলার হাতিয়া এলাকায় এদুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ঘাটাইল উপজেলার রতনপুর গ্রামের এম এম আবুল কাশেমের ছেলে ও কালিহাতী উপজেলার উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (প্রাণি স্বাস্থ্য) এস এম রোকুনুজ্জামান (৪৮)। অপর ব্যাক্তি মুন্সিগঞ্জ জেলার রবিন্দ্র চন্দ্র (৫২)।

এ ব্যাপারে কালিহাতী উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, উপজেলার আনালিয়া বাড়ি এলাকায় এক ব্যক্তির গরু অসুস্থ হওয়ার খবর পেয়ে বুধবার রাত ১১টার দিকে উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (প্রাণি স্বাস্থ্য) রোকুনুজ্জামান রবিন্দ্র চন্দ্রকে নিয়ে মোটরসাইকেলে যোগে রওনা হন। পথিমধ্যে তারা হাতিয়া এলাকায় অরক্ষিত রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেন মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে নিহত হয়। পরে খবর পেয়ে স্বজনরা নিহতের লাশ বাড়িতে নিয়ে যায়। তিনি আরো বলেন, রবিন্দ্র চন্দ্র একটি ওষুধ কোম্পানীতে কাজ করতেন। সম্প্রতি তিনি ওই ওষুধ কোম্পানীর কাজ ছেড়ে দিয়ে উপজেলা প্রাণি সম্পদের বিভিন্ন কাজে সহযোগিতা করতেন। এ বিষয়ে বঙ্গবন্ধুসেতু পূর্ব রেলস্টেশন মাষ্টার আব্দুল মান্নান বলেন, দিবাগত রাতে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযানএক্সপ্রেস ট্রেনটি উপজেলার হাতিয়া এলাকায় পৌছালে ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত হয়েছে। এমন খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার কর্মী পাঠালে সেখানে তারা কোন লাশ পায়নি। তবে স্থানীয়রা জানায় ঘটনার পরপরই স্বজনরা লাশ নিয়ে যায়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page