শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ডাকাত দলের ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত
/ ৮০ Time View
Update : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪, ৫:১১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক :ঢাকা – টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাসে আবারও ডাকাতির ঘটনা ঘটেছে।

মির্জাপুর উপজেলার গোড়াই নামক এলাকায় ডাকাত দলের ছুরিকাঘাতে সুভাষ চন্দ্র সাহা নামে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।মঙ্গলবার (২ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।সুভাষচন্দ্র নাটোরের সিংড়া থানার ডাহিয়া গ্রামের কুবির সাহার ছেলে। বর্তমানে তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে কর্মরত আছেন।জানা যায়, পুলিশ সদস্য সুভাষচন্দ্র গতকাল ঢাকায় একটি মামলার সাক্ষী দেওয়া শেষে রাতের দিকে বাসযোগে কর্মস্থলে ফিরছিলেন। বাসটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই নামক স্থানে পৌঁছালে একদল ডাকাত বাসের ভেতর উঠে ডাকাতি শুরু করে। এ সময় পুলিশ সদস্য সুভাষ চন্দ্র বাধা দিলে ডাকাত দল তার শরীরের বিভিন্ন অংশ কুপিয়ে রক্তাক্ত করে। কাছে থাকা মোবাইল ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে মির্জাপুর থানা পুলিশ ঘটনাটি জানতে পেরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আজ সকাল সাড়ে ৯টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসা চলছে তার।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page