শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
দেশের উন্নয়নে সকলের সহযোগিতা দরকার
/ ৪১ Time View
Update : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯, ১০:১৪ পূর্বাহ্ন


আব্দুল লতিফ ঘাটাইল প্রতিনিধি:ঘাটাইল আসনের এমপি আলহাজ্ব আতাউর রহমান খান বলেছেন,স্বাধীন দেশের নাগরিক হিসেবে শুধু স্বাধীনতা ভোগ করবো তাই নয়, দেশের উন্নয়নে সকলের সহযোগিতা দরকার। আসুন সবাই আমরা মিলে কাজ করি। এই দেশ আমাদের এদেশ আপনাদের,এদেশ সকলের। দেশের উন্নয়নে যা যা করা প্রয়োজন সেগুলো যদি আমরা করি সেইসাথে আমাদের ভদ্রতা, আমাদের কৃষ্টি যা যা আছে আমরা সেগুলো পালন করার চেষ্ঠা করি যে না জানি সে শিক্ষতে চেষ্টা করি তবেই এদেশ উন্নত হবে। সোমবার দুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখার আয়োজনে উপজেলা অডিটরিয়ামে রুমে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ।

শিক্ষক সমিতির সভাপতি তাহাজ্জত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল ইসলাম,পৌর মেয়র শহীদুজ্জামান খান, বাশিস‘র কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা শাহাদৎ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা সুলতানা শিল্পি, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক খলিলুর রহমান, ঘাটাইল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, ঘাটাইল প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি খান ফজলুর রহমান,সাধুটি নজিব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম, অধ্যাপক মতিয়ুর রহমান, বশিস‘র সাংগঠনিক সম্পাদক বিপ্লব সরকারসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক,ছাত্রছাত্রী ও অভিভাবগণ উপস্থিত ছিলেন প্রমুখ ।অনুষ্ঠান শেষে ১৫ জন কে ট্যালেন্টপুলে,৪৫ জনকে সাধারণ গ্রোডেসহ মোট ৬০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি সনদ নগদ অর্থ প্রদান করা হয়।
আনুষ্ঠান পরিচালনা করেন ঘাটাইল বশিস‘র শিক্ষা ও গভেষনা সম্পাদক রফিকুল ইসলাম।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page