দেশে করোনাভাইরাস সংক্রমণে ১ জনের মৃত্যু, আক্রান্ত ৮১ জন
নিজস্ব প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমণে ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৯ হাজার ১১৯ জন।

একই সময়ে নমুনা পরীক্ষা বিবেচনায় দেশে ৮১ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।এ পর্যন্ত দেশে মোট ১৯ লাখ ৫১ হাজার ৩৬৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।সোমবার (২৮ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এই সময়ে মধ্যে সুস্থ হয়েছেন ৯৯৩ জন। এ নিয়ে মোট ১৮ লাখ ৭৮ হাজার ৭৯৭ জন করোনা রোগি সুস্থ্ হয়েছেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


