শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
বাসাইলে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত- ১ আহত- ৫
/ ৪৯ Time View
Update : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯, ৩:৪৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক ঃ টাঙ্গাইলের বাসাইলে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রফিকুল ইসলাম (৪০) নামে একজন নিহত হয়ছেন। এ ঘটনায় সিএনজি চালকসহ আহত হয়েছেন ৫জন। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে বাসাইল-সখীপুর সড়কের হান্দুলিপাড়া এলাকায় ঘটনা ঘটে।
নিহত রফিকুল সখীপুর উপজেলার বেড়বাড়ী এলাকার হারুন-অর-রশিদের ছেলে।

আহতরা হলেন, বেড়বাড়ী এলাকার বাসিন্দা হারুন-অর-রশিদ (৭০), একই গ্রামের সিএনজি চালক দেলোয়ার হোসেন (৪০), একই উপজেলার দাড়িয়াপুর গ্রামের পারুল বেগম (৪০), লিলি আক্তার (৩২) ও আরিফুল ইসলাম (৪০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সিএনজিচালিত অটোরিকশাটি বেড়বাড়ী বাজার থেকে বাসাইলের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে উপজেলার হান্দুলিপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালকসহ ৬জনকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এদের মধ্যে রফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে ৩জনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বাসাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বেল্লাল হোসেন বলেন, দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page