মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
ভূঞাপুরে আন্তঃজেলা মটরসাইকেল চোর আটক
/ ৯৩ Time View
Update : বুধবার, ২ অক্টোবর, ২০১৯, ৪:০৯ অপরাহ্ন

লোকাল নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের ভূঞাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা মটরসাইকেল চোরের সর্দারকে আটক করেছে।
জানা যায় দীর্ঘদিন ধরে ভূঞাপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে চুরি করে মটরসাইকেল বিক্রি করে আসছে সিরাজগঞ্জের সয়াশিখা গ্রামের মনিরুজ্জামানের ছেলে নজরুল ইসলাম (২২)।

মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভূঞাপুর থানা পুলিশ উপজেলার ছাব্বিশা গ্রাম থেকে মটরসাইকেল বিক্রি কালে তাকে হাতেনাতে আটক করে। তার কাছে পাওয়া একটি ঢাকা মেট্টো ন-২৩-০১৩০ ভুয়া নম্বর যুক্ত হোন্ডা উদ্ধার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সঙ্গে থাকা অপর দু’জন পালিয়ে যায়। পুলিশ জানায়, নজরুল আন্তঃজেলা হোন্ডা চোর দলের সর্দার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে সে এবং তার সহযোগিরা ভূঞাপুরের চরাঞ্চলে বিভিন্ন চোরাই মটরসাইকেল এনে বিক্রি করে আসছে বলে স্বীকার করে।
ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম জানান সে আন্তঃজেলা মটরসাইকেল চোরের সর্দার। তার নামে বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে। নজরুলসহ ৩ জন ও অজ্ঞাত ৪/৫ জনের নামে ভূঞাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page