লোকাল নিউজ ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুরে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ পৃথক পৃথকভাবে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

শনিবার (৭মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র্যালি বের করা হয়। র্যালিটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাসরিন পারভীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছোট মনির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট, সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মিঞা ভোলা, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, আলিফ নুর মিনি, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এনামুল হক চৌধুরী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মজিদ মিঞা ও আজিজুল হক আজিজ। এছাড়া যুবলীগ, ছাত্রলীগসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসুচি পালন করে।


