নিজস্ব প্রতিবেদক : “জনতাই পুলিশ পুলিশই জনতা” এই প্রতিপাদ্য সারাদেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে। দিবসটি উপলক্ষে একটি র্যালি বের করা হয়। পরে থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এরআগে বর্ণাঢ্য র্যালিটি থানার চত্বর থেকে শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়র প্রদক্ষিণ করে থানায় গিয়ে শেষ হয়। পরে থানা অফিসার ইনচার্জ রাশিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনাসভায় উপস্থিত ছিলেন, ওসি (তদন্ত) এনামুল হক চৌধুরী, অর্জুনা ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা, উপ-পরিদর্শক টিটু চৌধুরী, আবু হানিফা ও শামছুল হক, অর্জুনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম খান মাহবুব, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব হাসান সরোয়ার লাভলু, কাউন্সিলর মো. রফিকুল ইসলাম ও পৌরসভা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সম্পাদকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


