মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
ভূঞাপুরে কাগমারীপাড়া স: প্রা: বি: কর্তৃক বাজারের খাসের জমিতে দেয়াল নির্মাণে পায়তারা
/ ৭৭ Time View
Update : রবিবার, ২০ মে, ২০১৮, ৯:২৯ অপরাহ্ন

 

আ: রশিদ তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার কাগমারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০১৭-২০১৮ অর্থ বছরের বরাদ্দকৃত সরকারি অনুদান প্রাপ্ত হয়ে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান নিয়ম বর্হিভূত কাগমারীপাড়া বাজারের খাস জমিতে জবর দখল ভাবে দেয়াল নির্মাণের পায়তারায় অত্র বাজারের বণিক সমিতির সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ্ সুপ্রিম কোর্টের দরাস্ত হলে লিগ্যাল নোটিশ প্রধান করেন প্রশাসন বরাবরে। সুপ্রিম কোর্টের ও জেলা প্রশাসক টাঙ্গাইলের কাগজপত্র পর্যালোচনা করে জানা যায়, গত ২০.০৫.২০১৮ ইং তারিখ ফয়সাল হাসান আরিফ এডভোকেট সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ কাগমারীপাড়া বাজার বণিক সমিতির সভাপতি বাদী মোহাম্মদ আলী জিন্নাহ্র আবেদন পরিপ্রেক্ষিতে কাগমারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাজারে খাসের জায়গায় স্কুল কর্তৃক দেয়াল নির্মাণ প্রসঙ্গে আইনগতভাবে জেলা প্রশাসক টাঙ্গাইল, পুলিশ সুপার টাঙ্গাইল, উপজেলা নির্বাহী অফিসার ভূঞাপুরসহ ৫ জনকে বিবাদী অনুসারে লিগ্যাল নোটিশ জারি করেন। অত্র বিদ্যালয়ের বর্তমান মাঠ পর্চা রেকর্ডে ৬ শতাংশ থাকলেও ৩৪শতাংশ সহ আরো বিভিন্ন জনের অধিক সম্পত্তি জবর দখল করে দেয়াল নির্মাণের পায়তারা করছে। কাগমারীপাড়া বাজারেরর খাস ও বিভিন্ন মালিকানা জমিতে অনিয়মে দেয়াল নির্মাণ করার পায়তারায় এলাকায় ব্যাপক উত্তেজনা ভাব বিরাজ করছে। ঘটনার পরিপ্রেক্ষিতে টাঙ্গাইল আদালতে ১৪৪ ধারা জারী এবং কাগমারীপাড়া বাজার বণিক সমিতির সভাপতি জেলা প্রশাসক টাঙ্গাইল বরাবরে গত ১৬.০৫.২০১৮ তারিখে বাজার রক্ষার স্বার্থে আবেদন করেন। অত্র বাজারের বণিক সমিতির সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ জানান, সরকার ও জনস্বার্থে আমি এ আইনী প্রক্রিয়ায় মাধ্যমে বাজার রক্ষার স্বার্থে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page