ভূঞাপুরে গৃহহীনদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ
নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের ভূঞাপুরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বরাদ্দকৃত গৃহহীনদের মাঝে ঢেউটিন ও নগদ টাকার চেক বিতরণ করা হয়েছে।

রোববার (১৩ জুন) বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ২০ জন গৃহহীনদের মাঝে ২৮ বান্ডিল ঢেউটিন এবং প্রত্যেককে ৩ হাজার টাকার নগদ চেক বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট, নির্বাহী অফিসার মোছাঃ ইশরাত জাহান, ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম বাবু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, পৌর কাউন্সিলর খন্দকার জাহিদ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান বৃন্দ।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


