শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা-এ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুর
/ ১৪৩ Time View
Update : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬, ৯:১৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের স্বস্তি ফিরিয়ে আনতে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত এমপি আব্দুস সালাম পিন্টু। তিনি বলেছেন, “ভূঞাপুরে কোনো ধরনের চাঁদাবাজি, সন্ত্রাস বা দখলবাজির স্থান হবে না। যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত, তারা স্বেচ্ছায় সরে দাঁড়ান পনের দিনের মধ্যে এসব অপকর্ম বন্ধ না করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” নির্বাচনত্তোর দলীয় নেতা কর্মীদের সাথে শুভেচ্ছা জানাতে এসে দলীয় নেতা কর্মীদের উদ্দ্যেশে দলীয় কার্যালয়ে এসে এসব কথা বলেন নব নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু।
দলীয় কর্মীদের উদ্দ্যেশে বক্তব্য দিতে গিয়ে তিনি আরও জানান, ব্যবসায়ী, কৃষক ও সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। জয় এবং পরাজয় বরনকারী কোন নেতা কর্মী যাতে  কোন বাড়ী ঘরে বা ব্যবসা প্রতিষ্ঠানে কোন প্রকার ক্ষতি করতে না পারে ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সভায় উপস্থিত স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ এ ঘোষণাকে স্বাগত জানান। অনেকেই আশা প্রকাশ করেন, এ পদক্ষেপ বাস্তবায়িত হলে ভূঞাপুরে দীর্ঘদিনের প্রত্যাশা ।
উল্লেখ যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ভূঞাপুর–গোপালপুর আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুস সালাম পিন্টু মোট ১ লাখ ৯৮ হাজার ২১৩ ভোট পেয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত এমপি আব্দুস সালাম পিন্টু কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “এই বিজয় ভূঞাপুর-গোপালপুরের মানুষের। আমি সবার সহযোগিতায় এলাকার উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করবো।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বড় ব্যবধানে প্রাপ্ত এই ভোট ভবিষ্যৎ রাজনীতিতেও গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page