রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২ অসুস্থতায় নিভে গেছে দুচোখের আলো, চিকিৎসায় নিঃস্ব হৃদয়ের পরিবার 
ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
/ ৬৪ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৩:২৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে সরকারি কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে  এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহবুব হাসান। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহবুব হাসান। বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিনে সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লব দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা করে। এ সময় বন্দিদশা থেকে মুক্ত হন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
তিনি আরো বলেন, দেশের এক সংকটময় মুহূর্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দৃঢ় নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয়তাবাদ ও স্বনির্ভরতার পথে এগিয়ে যাওয়ার দিকনির্দেশনা পায়।
সভায় দিবসটির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে জাতীয় ঐক্য, দেশপ্রেম, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page