সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড
/ ১৫৩ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে মাদক সেবনের দায়ে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১১সেপ্টেম্বর) বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান।দন্ডপ্রাপ্তরা হলো- উপজেলার কুঠিবয়রা গ্রামের নুরুল ইসলামের ছেলে কাইয়ুম (১৯), কষ্টাপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আব্দুস সালাম (৪০) ও আব্দুল আলিমের ছেলে জোবায়ের (২৫)।জানাযায়, দীর্ঘদিন ধরে কাইয়ুম, সালাম ও জোবায়ের গাঁজা ও ইয়াবা সেবন করে আসছিলো।শুক্রবার বিকেলে গাঁজা সেবন করা অবস্থায় কাইয়ুমকে কুঠিবয়রা থেকে এবং ইয়াবা সেবন করা অবস্থায় কষ্টাপাড়া থেকে সালাম ও জোবায়েরকে আটক করে ভূঞাপুর থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনকে চারমাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।এ বিষয়ে ভূঞাপুর থানার এসআই মেমরাজুল ইসলাম রুবেল বলেন, মাদক সেবন করা অবস্থায় তিনজনকে আটক করা হয়। জনসম্মুখে স্বীকারও করে তারা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দন্ড প্রদান করা হয়।উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন তৎপর রয়েছে। গাঁজা ও ইয়াবা সেবনের দায়ে তিনজনের প্রত্যেককেই চারমাস করে কারাদণ্ড দেয়া হয়েছে। আগষ্ট মাসে মাসে ১৬ জন ও সেপ্টেম্বর মাসে এ পর্যন্ত ৭ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page