শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে তুলা প্রসেসিং মিলে আগুন, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
/ ৫২ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ৯:৫৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী বাজারে হুরমুজ আলীর সোনিয়া বেডিং এন্ড প্রসেসিং মিলে ভয়াবহ অগ্নিকান্ড সংগঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। অগ্নিকান্ডে মিলের ৩ টি তুলা প্রসেসিং মেশিন, ১ টি জেনারেটর ও ৩ টি গোডাউনে থাকা বিপুল পরিমান তুলা পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ১০ লাখ টাকা। ভূঞাপুর ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন দেড় ঘন্টা পরিশ্রম করে আগুন নেভাতে সক্ষম হয়।

মিল মালিক হুরমুজ আলী জানান, দুপুর দেড়টার দিকে মিলের ভিতর বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে একটি মেশিনে আগুন ধরে যায়। কিছু বুঝে উঠার আগেই মুহুর্তের মধ্যেই তা পুরো মিলে ও গোডাউনে ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে ফায়ার সার্ভিসের একটি দল। তারা স্থানীয় লোকজনের সহায়তায় দেড় ঘন্টার চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়। এতে প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

অগ্নিকান্ডের বিষয়ে ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ বলেন, আমি জরুরী কাজে ব্যস্ত থাকায় উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তাকে ঘটনাস্থল পরিদর্শন ও ক্ষয়ক্ষতি নিরুপনের নির্দেশ দিয়েছি।পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে সাধ্যমত সহায়তা দেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page