ভূঞাপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে স্থানীয় শ্রমিক সংগঠনগুলো শোভাযাত্রা, সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করে। শুক্রবার (১ মে) সকালে পৌর এলাকা ও উপজেলার বিভিন্ন স্থান থেকে শ্রমিক সংগঠনগুলোর উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে সমাবেশে শ্রমিকদের অধিকার, মর্যাদা ও আত্মত্যাগের বিষয় তুলে ধরে বক্তব্য দেন নেতৃবৃন্দ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর-ভূঞাপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক দলের সভাপতি মো. আলমগীর হোসেন তালুকদার, প্রকৌশল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুজ্জামান শহিদসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, নিরাপদ কর্মপরিবেশ এবং শ্রমের মর্যাদা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা শ্রমিক ঐক্য ও অধিকার আদায়ে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে স্থানীয় শ্রমিক সংগঠনগুলো শোভাযাত্রা, সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করে। শুক্রবার (১ মে) সকালে পৌর এলাকা ও উপজেলার বিভিন্ন স্থান থেকে শ্রমিক সংগঠনগুলোর উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে সমাবেশে শ্রমিকদের অধিকার, মর্যাদা ও আত্মত্যাগের বিষয় তুলে ধরে বক্তব্য দেন নেতৃবৃন্দ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর-ভূঞাপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক দলের সভাপতি মো. আলমগীর হোসেন তালুকদার, প্রকৌশল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুজ্জামান শহিদসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, নিরাপদ কর্মপরিবেশ এবং শ্রমের মর্যাদা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা শ্রমিক ঐক্য ও অধিকার আদায়ে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


