শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে নিত্যপণ্যের দাম স্থীতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের তদারকি
/ ১২৪ Time View
Update : রবিবার, ১ মার্চ, ২০২৬, ৩:০৩ অপরাহ্ন
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 83.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

নিজস্ব প্রতিবেদক :পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, ভোক্তার অধিকার সংরক্ষণ এবং বাজার ব্যবস্থায় শৃঙ্খলা নিশ্চিত করতে টাঙ্গাইলের ভূঞাপুরে মাসব্যাপী বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রেখেছে ভূঞাপুর উপজেলা প্রশাসন।

এরই ধারাবাহিকতায় রবিবার (১ মার্চ ) উপজেলার গোবিন্দাসী বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সঞ্চয় দাস, ।এ সময় উপস্থিত ছিলেন, স্যানিটারি ইন্সপেক্টর রোকেয়া খাতুন, ভূঞাপুর প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ইব্রাহীম ভূইয়া , রিপোর্টাস ইউনিটির সভাপতি মো:মিজানুর রহমান, গোবিন্দাসী বাজার বণিক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক,সাধারণ সম্পাদক মো:শামীম,সাংবাদিক খাইরুল ইসলাম, মো:ফুয়াদ হাসান রন্জু ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মনিটরিং কালে নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয়, মূল্যতালিকা প্রদর্শন, পণ্যের মান ও ওজনে কারচুপি রোধসহ বিভিন্ন বিষয় তদারকি করা হয়। এছাড়া ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়, যাতে কেউ অতিরিক্ত দামে পণ্য বিক্রি করতে না পারে।উপজেলা  প্রশাসন সূত্রে জানা যায়, রমজান মাসজুড়ে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে। এতে বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে এবং সাধারণ ভোক্তারা ন্যায্য মূল্যে পণ্য ক্রয় করতে পারবেন বলে আশা করছেন স্থানীয়রা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page