নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠান মালিককে মোট ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার ফসলান্দি মোড় এলাকায় অভিযান চালিয়ে মেসার্স উজ্জ্বল এন্টারপ্রাইজ ও জাহিদ এন্টারপ্রাইজকে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন টাঙ্গাইল জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আসাদুজ্জামান রুমেল।
ভোক্তা অধিকার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জ্বালানি তেলের সংকট অযুহাতে প্রতিষ্ঠান দুটি প্রতি লিটার তেলে অতিরিক্ত ৩০ থেকে ৪০ টাকা বেশি নিচ্ছিল। সরকারি নির্ধারিত ১১৫ টাকার পরিবর্তে তারা ১৫০ থেকে ১৬০ টাকা দরে তেল বিক্রি করছিল।
গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে এ জরিমানা আরোপ করা হয়।তিনি জানান এ ধরনে অভিযান নিয়মিত চলবে।


