শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে উপ নির্বাচনেপ্রথম ইভিএম-এ ভোট গ্রহন
/ ৪৫ Time View
Update : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯, ১০:০৮ অপরাহ্ন

লোকাল নিউজ ডেস্কঃ টাঙ্গাইল জেলায় ভূঞাপুর উপজেলায় প্রথম বারের মত অর্জুনা ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়াডের্র উপ নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহন শুরু করা হয়। আধুনিক প্রযুক্তির এ নির্বাচনী পদ্ধতিকে ঘিরে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। নির্বাচনে চার জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। ওই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২১৭১। ৬ টি বুথের মাধ্যমে ভোট গ্রহন করা হয়। অর্জুনা গ্রামের ভোটার পারুল বেগম(৬০) বলেন, ইভিএমের মাধ্যমে কিভাবে ভোট দিতে হয় তা আমাদের জানা ছিলনা। নতুন এই পদ্ধতিতে ভোট দিতে পেয়ে ভাল লাগছে।

নির্বাচনী এজেন্ট মজিবর রহমান খান বলেন, সকালের দিকে ভোট দিতে ভোটারদের কিছুটা সময় বেশী লাগলেও দিন বাড়ার সাথে সাথে তা দুর হয়ে যায়।

প্রিজাইডিং অফিসার উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, ইভিএম মেশিনে ক্রুটি মুক্তভাবে ভোট গ্রহন করা হয়। প্রথম দিকে মহিলাদের উপস্থিতি কিছুটা কম থাকলেও পরবর্তীতে ভোট দিতে তাদের মধ্যে স্বত:ফূর্ততা লক্ষ্য করা যায়।

রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার নাজমা সুলতানা বলেন,ইভিএমে ভোট প্রদানের ব্যাপারে ওই ওয়ার্ডে ভোটারদের তিন দিন প্রশিক্ষণ দেওয়া হয়।

টাঙ্গাইল জেলা নির্বাচন অফিসার এ এইচ এম কামরুল হাসান বলেন,টাঙ্গাইলে প্রথম ইভিএমে ভোট গ্রহন করা হয়। এ পদ্ধিতে দ্রুত ভোট গ্রহন ও নির্ভুল ভাবে ফলাফল ঘোষনা করা যায়।

উল্লেখ্য যে গত ২৯ জুন অর্জুনা ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়াডের মো: শফিকুল ইসলাম মৃত্যুবরন করায় সোমবার(৩০ ডিসেম্বর)নির্বাচন অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page