নিজস্ব প্রতিবেদক : “মুক্তিযুদ্ধের চেতনাই আমাদের শক্তি ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুর প্রিস্সিপাল ইবরাহীম খাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান,শিক্ষক নেতা,বিশিষ্ট সাহিত্যিক সদ্য প্রয়াত অধ্যাপক নাজির হোসেনের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২৮ ফেব্রুয়ারি)সকাল সাড়ে ১০ টায় ভূঞাপুর মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদের আয়োজনে স্বাধীনতা কমপ্লেক্সে এ স্মরণ সভার আয়োজন করা হয়।এতে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা গবেষণা পরিষদের সভাপতি,সাবেক যুগ্ম সচিব মো: শফিকুল ইসলাম মুকুল। এতে নাজিম উদ্দিন স্যারের স্মৃতি চারনে বক্তব্য রাখেন, ইবরাহীম খাঁ সরকারি কলেজের ইংরাজি বিভাগের সাবেক অধ্যাপক শিক্ষক নেতা, সাহিত্যিক ও প্রাবন্ধিক শংকর দাস,ইবরাহীম খাঁ বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যাপক,ইবরাহীম খাঁ পাঠাগারের সাবেক সাধরণ সম্পাদক,সাহিত্যিক মির্জা মহি উদ্দিন,সিপিপিএর নেতা বিশিষ্ট রাজনীতি বিদ জাহিদ হোসেন,টাঙ্গাইল জেলা কমনিষ্ট পার্টির সাধরণ সম্পাদক হাবিবুল ইসলাম,বিশিষ্ট রাজনীতি বিদ মীর নাসিরুল ইসলাম,বিশিষ্ট সাংবাদিক জুলফিকার হায়দার,বিশিষ্ট বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হবি,টাঙ্গাইল জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সহ-সভাপতি মো:ফজলুর রহমান,ইবরাহীম খাঁ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মো: শাহরিয়ার আলম,বিশিষ্ট সাহিত্যিক ও কলামিস্ট ড.আলী রেজা,বিশিষ্ট ছড়াকার মো: সোহেল সোকর্য,হেমনাগর উচ্চ। বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো: আব্দুস সালাম,সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এনামুল হক কামাল।বিশিষ্ট ছড়াকার ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক মো: মামুন তরফদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, অধ্যাপক নাজির হোসেনের সহধর্মিণী মোছা: খালেদা বেগম ও ছেলে মো: খাইরুল আনাম কোশুল।অন্যানয়্যের মধ্যে আরো বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা মো: আশরাফ আলী,অধ্যাপক ও সাংবাদিক আখতার হোসেন খান,বিশিষ্ট নাট্যকার মো: জলিল আকন্দ।এসময় শিক্ষক,সাহিত্যিক,সাংবাদিক,প্রাবন্ধি্ক ও সূধীজনগন উপস্থিত ছিলেন।


