শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে বঙ্গবন্ধু শাহাদাত বার্ষিকী পালিত
/ ৫৭ Time View
Update : রবিবার, ১৮ আগস্ট, ২০১৯, ১১:৩১ পূর্বাহ্ন


নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচীর মধ্যদিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। সকাল সোয়া ৯ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক শোক র‌্যালি বের করা হয়।

এতে নেতৃত্ব দেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ছোট মনির, উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট , উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ,উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদ,উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু। উপজেলা প্রশাসন আয়োজিত শোক র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ড ও বাজার প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। এতে অংশ গ্রহন করেন আওয়ামীলীগের নেতৃবৃন্দ,মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা- কর্মচারি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী,সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ।পরে উপজেলা মিলনায়তনে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোচনা সভার আয়োজন করা হয় ।এছাড়া উপজেলা আওয়ামীলীগ পৃথকভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দলীয় কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page