ভূঞাপুরে বাল্য বিয়ে বন্ধ করলেন ইউএনও
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে অষ্টম শ্রেণিতে পড়–য়া শারমিন নামের এক মাদরাসার ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ। শুক্রবার দুপুরে উপজেলার সিরাজকান্দি গ্রামে কনের বাড়িতে গিয়ে এই বাল্য বিয়ে বন্ধ করা হয়। শারমিন সিরাজকান্দি দাখিল মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্রী এবং সিরাজকান্দি গ্রামের তোফাজ্জল হোসেনের মেয়ে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ বলেন, উপজেলার সিরাজকান্দি গ্রামের তোফাজ্জল হোসেনের মেয়ে সিরাজকান্দি দাখিল মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্রী শারমিনের বাল্য বিয়ের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিয়ের আয়োজন দেখতে পাই।এসময় মেয়েটির বাবাকে বাল্য বিয়ে না দেয়ার নির্দেশ দেই।মেয়েটির বাবা বাল্য বিয়ে না দেয়ার প্রতিশ্রুতি দিয়ে মুচলেকা দেন।
আপনার মতামত লিখুন :
One response to “ভূঞাপুরে বাল্য বিয়ে বন্ধ করলেন ইউএনও”
Leave a Reply
More News Of This Category



[…] প্রতিবেদকঃ ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের […]