ভূঞাপুরে বিনামূল্যে কৃষি উপকরণ ও সবজি বীজ বিতরণ
লোকাল নিউজ ডেস্কঃটাঙ্গাইলের ভূঞাপুরে কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ ও সবজি বীজ বিতরণ করা হয়েছে।

সোমবার (২৯ জুন) ভূঞাপুর উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে ২০২০-২১ অর্থ বছরে প্রণোদনা প্রদশর্নীর আওতায় ১৯২ জন কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ ও ২০০ জন কৃষকের মাঝে বিষমুক্ত সবজি উৎপাদন লক্ষ্যে বিভিন্ন ধরণের সবজি বীজ বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রারণ অধিদপ্তর।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হালিম এডভোকেট, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাসরীন পারভীন, উপজেলা কৃষি অফিসার মোঃ জিয়াউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম রাশেদুল হাসান প্রমুখ।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


