নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে যথাযথ মর্যাদায় ও নানা আয়োজনের মধ্যে দিয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।রবিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে আগে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।পরে আলোচনা সভা শেষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ লুৎফর রহমান, উপজেলা কৃষি অফিসার মোঃ মোখলেছুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাব্বির রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ চাঁদ মিয়া, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক প্রমুখ। এসময় বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


