মোঃ আব্দুর রহীম মিঞা, ভূঞাপুর : টাঙ্গাইলের ভূঞাপুরের মেধাবী ছাত্র শাহবাজ খান (শিবলী) ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব নটিংহ্যাম থেকে ইংরেজি সাহিত্যে এমএ ডিগ্রি অর্জন করেছেন। শাহবাজের বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুর পৌর শহরের শাহবাজনগর (বিরামদী) গ্রামে।

তিনি মরহুম আথাহারুজ্জামান খান বাবুর ছেলে। তার বাবা সাবেক জাতীয় ফুটবলার ও কাস্টম অফিসের সহকারী কমিশনার ছিলেন।শাহবাজের এক বোন। তার বোনের নাম আনিকা আনজুম খাঁ। তিনি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে ইংরেজি সাহিত্যে অনার্স করেছেন। এছাড়া অস্ট্রোলিয়ার মোনাশ ইউনিভার্সিটি থেকে হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভোল্যাপ স্টাডিস থেকে মাটার্স ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত।শাহবাজের দাদার চাচা উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ সন্তান, প্রথম মুসলিম প্রিন্সিপাল, শিক্ষা বিস্তারের অগ্রপথিক, সাহিত্যিক, নাট্যকার, প্রখ্যাত শিক্ষাবিদ, শিক্ষাগুরু, জ্ঞানতাপস, সমাজ সংস্কারক, একুশে পদকপ্রাপ্ত সাহিত্যিক ও বাংলা একাডেমির ফেলো প্রিন্সিপাল ইবরাহীম খাঁ।শাহবাজের মা শাহীন আকতার খাঁ বলেন, ‘শাহবাজ চট্টগ্রামের ঐতিহ্যবাহী চিটাগাং গ্রামার স্কুলে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে। এরপর ঢাকা থেকে ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল পাস করেছে। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) থেকে ইংরেজি সাহিত্যে অনার্স শেষ করে বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান স্কলাসটিকা স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক হিসেব কর্মরত ছিল। পরবর্তীতে শাহবাজ উচ্চ শিক্ষার জন্য ইংল্যান্ডে যায়।শাহবাজ খাঁ শিবলী বলেন, ‘সফলতার পেছনে যে মানুষটি সবচেয়ে বেশি অবদান ও শ্রম দিয়েছেন তিনি হলেন আমার মা। অন্যদিকে, আমার বাবাও ছিলেন আমার সফলতার পথ চলার সঙ্গী।তিনি বলেন, আমার সাফল্য ও ডিগ্রি অর্জন একার নয়। শাহবাজনগর (বিরামন্দী) গ্রামসহ ভূঞাপুর উপজেলার সকলের। এজন্য সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করছি।


