ভূঞাপুরে ৫০ মণ ভেজাল কালোজিরা জব্দ আগুনে পুড়িয়ে ধ্বংস এক লক্ষ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক: ভূঞাপুরে ৫০ মণ ভেজাল কালোজিরা জব্দ করে আগুনে পুড়িয়ে তা বিনষ্ট করা হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে যৌথবাহিনী সহযোগিতায় উপজেলার শিয়ালকোল হাটে ব্যবসায়ী হাসমত আলীর গোডাউনে এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার টাঙ্গাইলের উপপরিচালক আসাদুজ্জামান রুমেল। এসময় অসাধু ব্যবসায়ী হাসমত আলীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।ভোক্তা অধিকার সূত্রে জানা যায়, ব্যবসায়ী হাসমত আলী বেশকিছু দিন ধরে তিলে ক্ষতিকারক কেমিক্যাল ও রঙ মিশিয়ে তা কালোজিরা বলে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন। এমন অভিযোগের প্রেক্ষিতে ভোক্তা অধিকার আইনে যৌথবাহিনীর সহযোগিতায় তার গোডাউনে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে গোডাউনে সংরক্ষণ করা ভেজাল ৫০ মণ কালোজিরা জব্দ করে তা আগুন পুড়িয়ে ধ্বংস করে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।এ সময় ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম,জেলা স্যানিটারি ইন্সপেক্টরসহ যৌথ বাহিনীর সদস্য ও গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে যৌথবাহিনী সহযোগিতায় উপজেলার শিয়ালকোল হাটে ব্যবসায়ী হাসমত আলীর গোডাউনে এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার টাঙ্গাইলের উপপরিচালক আসাদুজ্জামান রুমেল। এসময় অসাধু ব্যবসায়ী হাসমত আলীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।ভোক্তা অধিকার সূত্রে জানা যায়, ব্যবসায়ী হাসমত আলী বেশকিছু দিন ধরে তিলে ক্ষতিকারক কেমিক্যাল ও রঙ মিশিয়ে তা কালোজিরা বলে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন। এমন অভিযোগের প্রেক্ষিতে ভোক্তা অধিকার আইনে যৌথবাহিনীর সহযোগিতায় তার গোডাউনে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে গোডাউনে সংরক্ষণ করা ভেজাল ৫০ মণ কালোজিরা জব্দ করে তা আগুন পুড়িয়ে ধ্বংস করে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।এ সময় ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম,জেলা স্যানিটারি ইন্সপেক্টরসহ যৌথ বাহিনীর সদস্য ও গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


