নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তিনজন মাদক বিক্রেতাকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৫ এপ্রিল) ভূঞাপুর থানা পুলিশ সূত্রে এ তথ্য জানা যায়।গ্রেফতারকৃতরা হলেন—উপজেলার খানুরবাড়ী গ্রামের কাদের খাঁর ছেলে সোহেল রানা (২৯), রাজাপুর গাবসারা গ্রামের মৃত জামাল শেখের ছেলে রফিকুল ইসলাম(৩২) এবং একই গ্রামের ফরিদ মন্ডলের ছেলে রফিকুল ইসলাম(৩৮)। এ সময় তাদের কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
স্থাীয়রা জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং চিহ্নিত মাদক বিক্রেতা হিসেবে পরিচিত।ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই মো. নজরুল ইসলাম ও এসআই রুবেল মিয়ার নেতৃত্বে পুলিশ তাদের আটক করে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং সোমবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


