শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুর ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত ভবনে ক্লাস করতে হচ্ছে শিক্ষার্থীদের
/ ৪৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯, ৬:১৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক :

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ৪৪ নং কাগমারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৮ ১ ২ সালে প্রতিষ্ঠিত । ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত ভবনে ক্লাস করতে হচ্ছে শিক্ষার্থীদের। ফলে ভবনটি ধসে পড়ার আশঙ্কায় বিদ্যালয়ে আসতে চায় না শিক্ষার্থীরা।

উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, । বিদ্যালয়ে একটি টিনশেড বিল্ডিং ও দুটি পাকাভবন রয়েছে। এরমধ্যে একটি ভবনে ৪টি কক্ষ, যা ২০০১ সালে নির্মিত হয়। কিন্তু ১৪ বছর পর ঝুঁকিপূর্ণ হওয়ায় ২০১৫ সালে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে কর্তৃপক্ষ। বর্তমানে বিদ্যালয়ে ২৬৩ শিক্ষার্থী রয়েছে। ঝুঁকিপূর্ণ ওই ভবন ছাড়াও বিদ্যালয়টিতে একটি পাকা ভবন রয়েছে। পাকা ভবনের অর্ধেক অংশে প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের ক্লাস করানো হয় এবং বাকি অংশে শিক্ষকরা অফিস হিসেবে ব্যবহার করেন। টিনশেড ভবনের দুটি কক্ষে অন্য শ্রেণির ক্লাস হয়।

সরেজমিনে দেখা গেছে, ঝুঁকিপূর্ণ ভবনের কলাম থেকে বিম ফেটে গেছে, পলেস্তরা খসে খসে পড়ছে। ভবনটির উত্তর ও পশ্চিম পাশে দেবে গেছে। এছাড়া বৃষ্টি হলেই ছাদ দিয়ে চুয়ে চুয়ে পানি পড়ে। ফলে যেকোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এতে বিদ্যালয় বিমুখ হচ্ছে শিক্ষার্থীরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলআরা আফরোজ বলেন, শিক্ষার্থীদের বসার জন্য পর্যাপ্ত জায়গা না থাকায় বাধ্য হয়ে পরিত্যক্ত ভবনে ক্লাস নিতে হচ্ছে। তবে ভবন ভেঙে পড়ার আশঙ্কায় শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে আসছে না। নতুন ভবন নির্মাণের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহনেওয়াজ পারভীন বলেন, ভবনটি পরিত্যক্ত ঘোষণার বিষয়টি আমার জানা নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page