নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুর প্রেসক্লাবের ২০২৬-২০২৭ সালের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
এতে দ্বিতীয়বারের মতো সভাপতি হিসেবে মোহাম্মদ আব্দুর রাজ্জাক (দৈনিক কালের কণ্ঠ), সাধারণ সম্পাদক হিসেবে মো. কামাল হোসেন (আরটিভি ও দৈনিক মানবজমিন),ইব্রাহীম ভূইয়া যুগ্ম-সাধারণ সম্পাদকয়(প্রতিদিনের সংবাদ) নির্বাচিত হয়েছেন।মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টায় নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তারা। ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি আলীম আকন্দ (আমার দেশ), সহ-সভাপতি সৈয়দ সরোয়ার সাদী রাজু (বিজনেস বাংলাদেশ), সাংগঠনিক সম্পাদক মামুন সরকার (আমার সংবাদ), কোষাধ্যক্ষ কোরবান আলী তালুকদার (বাংলাদেশ বুলেটিন), ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রফিকুল ইসলাম রবি (দেশকাল), দপ্তর ও পাঠাগার সম্পাদক মাহমুদুল হাসান।কার্যকরী সদস্যরা হলেন- আল আমিন শোভন (আনন্দ টিভি), আব্দুর রশিদ শেখ (ভোরের ডাক), মো. নাসির উদ্দিন (দেশ রুপান্তর) ও তৌফিকুর রহমান মানিক (সময়ের কণ্ঠস্বর)।


