শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুর হাসপাতালে দীর্ঘ ২১ বছর পর সিজার অপারেশন শুরু
/ ৮৭ Time View
Update : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১, ৫:৪০ অপরাহ্ন

নিজস্ব প্রতিকেদক:টাঙ্গাইলে ভ‚ঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ২১ বছর পর সিজারিয়ান অপারেশন শুরু হয়েছে।

রবিবার (৫ সেপ্টেম্বর)সকালে উপজেলার পূর্ব ভ‚ঞাপুর গ্রামের মোঃ আসাদুজ্জামানের স্ত্রী হ্যাপি বেগম (২৫) এর অপারেশনের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। অপারেশন কার্যক্রমের উদ্ভোধন করেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডাঃ এ এফ এম শাহাবুদ্দিন এবং তদারকি করেন ভ‚ঞাপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ মহী উদ্দিন আহমেদ। সিজার অপারেশন পরিচালনা করেন গাইনী বিশেষজ্ঞ ডাঃ সালমা জাহান, সহযোগী ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এনামুল হক সোহেল ও ডাঃ নিসাত সাঈদা। এন্যাসথেসিয়ার ছিলেন ডাঃ মুহাম্মদ আজিজুল হক। শিশু বিশেষজ্ঞ ছিলেন ডাঃ খন্দকার সাঈদ হোসেন। এসময় পার্শ্ববর্তী ঘাটাইল উপজেলার যুগিহাটি গ্রামের মোঃ মোস্তফার স্ত্রী তাহমিনা বেগম (২০) এর সিজারও সম্পন্ন হয়। অপারেশনের পর মা,সন্তান সবাই সুস্থ্য আছে। প্রয়োজনীয় সরঞ্জামাদী থাকা সত্বেও দীর্ঘ ২১ বছর পর উপজেলা পর্যায়ে সরকারি হাসপাতালে সিজার কার্যক্রম শুরু হওয়ায় সংশিষ্ট কর্তৃপক্ষকে সাধুুবাদ জানিয়েছেন স্থানীয় জনগণ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page