শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
যথাযোগ্য মর্যাদায় ভূঞাপুরে মহান স্বাধীনতা দিবস পালিত
/ ১৯৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৯:০৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:  যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচী সূচনা  করা হয়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা এবং শহীদদের স্মরণে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন পৃথকভাবে কর্মসূচির আয়োজন করে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর-গোপালপুরের মাননীয় সংসদ সদস্য এ্যাড: আব্দুস সামাল পিন্টু বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। উপজেলা পরিষদ মুক্ত মঞ্চে উপজেলা নির্বাহী কর্মকর্তার মো: মাহবুব হাসান সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে ভূঞাপুর উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট  গোলাম মোস্তফা, উপজেলা সহকারী  কমিশনার (ভূমি) মো: রাজিব হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: সেলিমুজ্জামান তালুকদার সেলু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সাব্বির রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডর মো: চাঁদ মিয়া,মুক্তিযোদ্ধা সহকারি কমান্ডার ফরমান আলী শেখ, কৃষি কর্মকর্তা মো: মোখলেছুর রহমান, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। এছাড়া দিবসটি উপলক্ষে মসজিদে দোয়া মাহফিল, এতিমখানা ও হাসপাতালে উন্নত খাবার পরিবেশনসহ বিভিন্ন  সামাজিক কর্মসূচি পালন করা হয়। এর আগে স্থানীয় সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু ৭১ শহিদ বীর মুক্তিযোদ্ধা আব্দস কদ্দুস এর কবর জিয়ারত করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page