শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
সখীপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজাদের হাতে চাচা খুন
/ ৩৪ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২০, ১১:০৪ অপরাহ্ন

আ: রশিদ তালুকদার: টাঙ্গাইলের সখীপুরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ভাতিজাদের হামলায় হারেছ শিকদার (৭০) নামের এক বৃদ্ধ চাচার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাত ১১ টার দিকে উপজেলার দারিপাকা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হারেছ শিকদারের দুই ছেলেসহ তিনজন গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

জানা যায়, দীর্ঘদিন ধরে একটি জমি নিয়ে হারেছ শিকদারের সঙ্গে তাঁর দুই ভাতিজা মাঈন উদ্দিন ও সোহরাব উদ্দিনের বিরোধ চলছিল। মঙ্গলবার ভাতিজা মাঈন ও সোহরাব রাতের আঁধারে বিরোধপূর্ণ ওই জমির ধান কাটতে গেলে চাচা হারেছ শিকদার বাঁধা দেন। ভাতিজারা চাচা হারিছ শিকদারের উপর উপুর্যুপরি হামলা করে গুরুতর আহত করে। এসময় বাবাকে বাঁচাতে এগিয়ে গেলে হারেছ শিকদারের দুই ছেলে আনোয়ার শিকদার (৩৫), দেলোয়ার শিকদারসহ (৩২) আরো দুইজনকেও পিটিয়ে আহত করে। রাতেই তাদেরকে উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। আশঙ্কাজনক হারেছ শিকদারকে জরুরী ভিত্তিতে ঢাকায় পাঠানোর প্রস্তুুতির সময় তিনি মারা যান।
হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক নাজমুল হাসান মাসুদ খান জানান, ওই বৃদ্ধের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাঁর মাথার রক্তক্ষরণ বন্ধ করে রেফার্ড করা প্রস্তুতির সময় তিনি মারা যান।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বলেন, শুনেছি আগে থেকেই দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। আইনি কার্যক্রম চলছে। লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page