শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
এসএসসি ও সমমানের পরীক্ষায় ফলাফল একজনও পাস করেনি ১০৭ শিক্ষা প্রতিষ্ঠানে
/ ৫৪ Time View
Update : মঙ্গলবার, ৭ মে, ২০১৯, ৮:৩১ পূর্বাহ্ন

লোকার নিউজ ডেস্ক ঃ এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ১০৭টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজনও পাস করেনি। তবে গত বছরের তুলনায় এবার এর সংখ্যা কমেছে । গত বছর এর সংখ্যা ছিল ১০৯টি।শূন্য শতাংশ পাসের হার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে রাজশাহীতে ১, যশোরে ১, বরিশালে ২, দিনাজপুরে ১ এবং কারিগরি শিক্ষাবোর্ডে মোট ৪৩টি প্রতিষ্ঠান রয়েছে বলে জানা গেছে।তবে এবার শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের হার বেড়েছে। শতভাগ পাশ করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা এবার ২ হাজার ৫৮৩টি, গত বছর যা ছিল ১ হাজার ৫৭৪টি। অর্থাৎ বেড়েছে ১ হাজার ৯টি।শূন্য ভাগ পাস প্রতিষ্ঠানগুলোর বিষয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, সেসব প্রতিষ্ঠানের বিষয়গুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
শূন্য পাস প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, কারণ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আজ সোমবার প্রকাশিত হয়েছে। এবার পাসের হার ৮২ দশমিক ২০ শতাংশ। এর মধ্যে এসএসসিতে ৮২ দশমিক ৮০ শতাংশ, মাদ্রাসায় ৮৩ দশমিক ০৩ শতাংশ এবং কারিগরিতে ৭২ দশমিক ২৪। আর জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন।আজ সোমবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page