শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
কালিহাতিতে কাভার্ডভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
/ ৯৮ Time View
Update : মঙ্গলবার, ৭ মে, ২০২৪, ৭:১৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কা‌লিহাতী‌তে কাভার্ডভ‌্যান ও ট্রা‌কের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে চালক নিহত হ‌য়ে‌ছেন।

এ ঘটনায় গুরুতর আহত হ‌য়ে‌ছেন আরও দুজন। আহত‌দের উদ্ধার ক‌রে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পা‌ঠানো হয়েছে।মঙ্গলবার (৭ মে) ভোর ৫টার দি‌কে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধ‌ু সেতু মহাসড়‌কের উপ‌জেলার সরা‌তৈল এলাকায় এ সংঘ‌র্ষের ঘটনা ঘ‌টে। তাৎক্ষণিক হতাহ‌ত‌দের প‌রিচয় পাওয়া যায়‌নি।

এ দি‌কে দুর্ঘটনার কার‌ণে মহাসড়‌কে যান চলাচল বন্ধ হ‌য়ে‌ যায়। এতে করে মহাসড়‌কের উভয়পাশে চার কি‌লো‌মিটার এলাকায় তীব্র যানজ‌টের সৃ‌ষ্টি হয়। পরে ক্ষ‌তিগ্রস্ত যানবাহন দুটি উদ্ধার করে সরিয়ে নেওয়া হলে মহাসড়‌কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

বঙ্গবন্ধ‌ু সেতুপূর্ব থানার উপ‌প‌রিদর্শক (এসআই) লিটন মিয়া জানান, ঢাকাগামী ট্রা‌কের সঙ্গে উত্তরবঙ্গগামী কাভার্ডভ‌্যা‌নের মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রা‌ক চালক মারা যান। এ ছাড়া কাভার্ডভ‌্যা‌নের চালকসহ আরও দুজন গুরুতর আহত হন। আহত‌দের দ্রুত উদ্ধার ক‌রে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। নিহত ট্রাক চাল‌কের প‌রিচয় পাওয়া যায়‌নি। অাইনী প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page