মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
কালিহাতিতে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত -২ আহত -৭
/ ৮১ Time View
Update : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩, ৬:২১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক সিএনজি’র সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৭ জন।

মঙ্গলবার( ১১ জুলাই) দুপুরে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নগরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম (৩২) ভুঞাপুর উপজেলার গোবিন্দাসি ইউনিয়নের খানুরবাড়ি গ্রামের আব্দুর রশিদের ছেলে। অপরজনের নাম ঠিকানা পাওয়া যায়নি। এ ব্যাপারে কালিহাতী থানা উপ-সহকারী পরিদর্শক (এএসআই) মিন্টু ঘোষ ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালের দায়িত্বরত ট্রাফিক বক্সের এএসআই মো.আতিকুর রহমান জানান, ভুঞাপুর থেকে ছেড়ে আসা ইট বোঝাই একটি ট্রাক টাঙ্গাইলের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে ট্রাকটি উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নগরবাড়ি এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে এলেঙ্গা থেকে ছেড়া আসা ভুঞাপুরগামী একটি সিএনজির সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ট্রাক ও সিএনজি’র ৭ জন আহত হয়। কালিহাতী থানার উপ-সহকারী পরিদর্শক(এএসআই) মিন্টু ঘোষ আরও জানান, আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। আইনী প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page