মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
কালিহাতিতে ট্রেনে কাটা পড়ে মা-মেয়েসহ ৪জন নিহত
/ ৬৯ Time View
Update : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩, ৮:৩০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীর মীরহামজানি এলাকায় ট্রেনে কাটা পড়ে মা ও মেয়েসহ চার নারী নিহত হয়েছেন।

বুধবার (১৯ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কের পাশেই উপজেলার সল্লা ইউনিয়নের মীরহামজানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। নিহতরা হলেন ভূঞাপুর উপজেলার নিকরাইল দাসপাড়া এলাকার বাসন্তী, আরতী রানী দাস, শান্তি রানী ও শিল্পী রানী। শান্তি রানী ও শিল্পী রানী সম্পর্কে মা-মেয়ে। নিহতের স্বজনেরা জানান, ভোর সাড়ে ৫টার দিকে সল্লায় যাচ্ছিলেন তাঁরা। এ সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মা-মেয়েসহ এই চার নারীর মৃত্যু হয়। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক নাজমুল হাসান জানান, ভোরে নিহত চারজন নারী রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই চারজন নিহত হন। মরদেহ উদ্ধারে পুলিশ কাজ করছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page