শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
কালিহাতিতে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত আহত-২
/ ৫০ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ৪:৫০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জহিরুল ইসলাম (৩০) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ৭টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার চর ভাবলা এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত জহিরুল ইসলাম রাজশাহী বাঘা উপজেলার হেলালপুর এলাকার আব্দুল কদ্দুস আলী ওরফে নুরুর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বগুড়া থেকে আলুভর্তি একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। ট্রাকটি কালিহাতী উপজেলার চর ভাবলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা চিনি ভর্তি একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ঢাকাগামী ট্রাকটির চালক নিহত হয়। খবর পেয়ে এলেঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল ট্রাকে আটকে পড়া দুই জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। বঙ্গবন্ধু সেতু (পূর্ব) থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ট্রাক চালক জহিরুলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page