শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
কালিহাতীতে গরু চোর চক্রের দুই সদস্য আটক
/ ৭৩ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪, ৭:২৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে গরু ও পিকআপসহ চোরচক্রের দুই সদস্যকে আটক করেছে মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে পুলিশ।

বৃহস্পতিবার (২১ মার্চ)বেলা ১১টার দিকে ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক মহাসড়কের উপজেলার রাজাবাড়ী রেল ক্রসিং এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কন্যাপু বন্যা দিঘী গ্রামের আছান মোল্লার ছেলে আজহারুল ইসলাম (৩২) ও রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে মো. শাহজাহান (৫৫)।এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান জানান, জেলা পুলিশের কন্ট্রোল রুম থেকে সকালে খবর আসে উত্তরবঙ্গ থেকে একটি পিকআপযোগে চোরচক্র বেশ কয়েকটি গরু নিয়ে ঢাকা যাচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ ও ডিবি পুলিশের সমন্বয়ে এলেঙ্গা মহাসড়ক এলাকায় ব্যারিকেড দিয়ে তল্লাশি অভিযান চালানো হয়, একপর্যায়ে চোরচক্র বিষয়টি টের পেয়ে অন্য রাস্তা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাদের ধাওয়া করে রাজাবাড়ী রেলক্রসিং এলাকা থেকে পিকআপের চালকসহ ২ জনকে আটক করা হয়েছে। এ সময় চুরি যাওয়া ৬টি গরু উদ্ধার ও পিকআপটি জব্দ করে জেলা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page