শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রীসহ নিহত দুই জন
/ ৬৩ Time View
Update : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪, ৯:২১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে পৃথকস্থানে ট্রেনে কাটা পড়ে কলেজ শিক্ষার্থীসহ দুজন নিহত হয়েছেন। 

মঙ্গলবার(১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার পুংলী এবং মগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে চায়না আক্তার (২৫) সদর উপজেলার গালা গ্রামের নূরনব্বীর মেয়ে। চায়না আক্তার ভূঞাপুর ইবরাহীম খাঁ কলেজের অনার্স শেষবর্ষের শিক্ষার্থী ছিলেন। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। 

টাঙ্গাইল ঘারিন্দা রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক আলী আকবর এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পুংলী এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরতহাল শেষে নিহতের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

তিনি আরো জানান, অপরদিকে মগড়া এলাকায় এক ব্যক্তি সকাল ১১টার দিকে ট্রেনের নিচে কাটা পড়েন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে টাঙ্গাইল হাসপাতালে ভর্তি করে। দুপুরের দিকে আহত ব্যক্তি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page